ট্রাম্প-খামেনি দ্বন্দ্বে লাভের গুড় খাচ্ছে রাশিয়া?
'যুদ্ধে, যে পক্ষই নিজেদের বিজয়ী দাবি করুক না কেন, কেউ-ই জয়ী হয় না, বরং সকলেই পরাজিত হয়'- বিখ্যাত এই উক্তিটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিনের। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সঙ্গে যেন এই উক্তিটি হুবহু মিলে যায়। ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা সহস্রাধিক। ইসরায়েলেও হতাহত বেশ কয়েকজন, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও কম নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা প্রায় সব মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। সুতরাং বলাই যায়, ক্ষতি ছাড়া কারোই লাভ হয়নি। ….তবে….কৌশলগতভাবে এই যুদ্ধে একমাত্র বিজয়ী রাশিয়া। কীভাবে রাশিয়া বিজয়ী?
