ঈদে নতুন নোট না ছাড়ায় চড়া দাম খোলাবাজারে
ব্যাংকে নতুন টাকা না থাকলেও খোলা বাজারে তা বিক্রি হচ্ছে বেশি দামে। সুযোগ বুঝে কিছু ব্যবসায়ী হাজার টাকার বান্ডেলে বাড়তি ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিলেও ঈদকে কেন্দ্র করে আলাদাভাবে নতুন নোট ছাড়বে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
