ইরান যুদ্ধে কী অর্জন করতে চান ট্রাম্প?
দশম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানজুড়ে এ পর্যন্ত ৫ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভান্ডার। তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নেমে দাঁড়িয়েছে ১০ শতাংশেরও নিচে। কিন্তু বাস্তবতা বলছে এখনো বেশ শক্তভাবেই টিকে আছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নয় এ যুদ্ধের সমাপ্তি টানবে ইরান। মাঠের বাস্তবতা যখন এমন; তখন ট্রাম্প বলছেন, খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ করবেন তিনি। তাহলে কী ইরান যুদ্ধ থেকে পিছু হটছেন ট্রাম্প? ইরান যুদ্ধে এই পর্যন্ত কী অর্জন করতে পেরেছেন তিনি। নতুন করে কী-ই বা অর্জন করতে চাইছেন ট্রাম্প? চলুন জেনে আসা যাক বিস্তারিত।
