এক টুকরো চকলেট মুখে দিলেন আর সঙ্গে সঙ্গেই গভীর ঘুম!
এক টুকরো চকলেট মুখে দিলেন, আর কিছুক্ষণ পরেই তলিয়ে গেলেন গভীর ঘুমে, ভাবতে অবাস্তব মনে হলেও, বর্তমান বিশ্বে এটিই এখন লেটেস্ট 'হেলথ ট্রেন্ড'। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গত কয়েক বছরে 'অ্যালিস মাশরুমস' বা 'গুডনাইট বিটস'-এর মতো এমন কিছু ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে, যারা দাবি করছে তাদের চকলেটে মেশানো বিশেষ কিছু উপাদান আপনার অনিদ্রা দূর করবে।
