পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকার! ঘণ্টার পর ঘণ্টা লাইনে চালকরা
রাজধানীর প্রায় সবগুলো পাম্পে গত কয়েকদিনের মতো আজও সেই চিরচেনা চিত্র। মাইলের পর মাইল হাঁটলেও শেষ হচ্ছে না অপেক্ষার লাইন। এই লাইন শুধুই কাঙ্ক্ষিত জ্বালানি তেল নেওয়ার জন্য। তেল পাওয়া-না পাওয়াকে কেন্দ্র করে কোথাও চলছে তুমুল তর্ক, আবার কোথাও উঠছে অনিয়মের অভিযোগ।
