যুদ্ধের অজুহাতে যেভাবে সয়াবিন তেলের সংকট
রোজার দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। যুদ্ধের অজুহাতে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বাজারে আদা ও রসুনের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, চড়া দামেই বিক্রি হচ্ছে লেবু; আকার ও মানভেদে প্রতি হালি লেবুর দাম এখন ৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা।
