বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে?
আমাদের ওপর হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির করে দেব। বন্ধ করে দেব হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রকে এমন সতর্কবার্তা আগেই দিয়েছিল ইরান। কর্ণপাত করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি যে ইরানের এসব হুমকি আমলেই নেননি। শেষ পর্যন্ত তার ধারণা ভুল প্রমাণ করে সত্যি সত্যিই মধ্যপ্রাচ্য অস্থির করে দিয়েছে ইরান। বন্ধ করে দিয়েছে বিশ্বের অন্যতম জ্বালানি তেলের নৌপথ হরমুজ প্রণালী। এতে হু হু করে বাড়ছে তেলের দাম।
