ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের যে ৩ পরিণতির কথা জানালেন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হবার পরও থেমে নেই হামলা। পাল্টা আঘাত হেনেছে ইরানও। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। এতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কতদিন চলবে এই অসম যুদ্ধ? যুদ্ধের পরিণতিই বা কী হবে-এসব বিষয়ে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
