মাদুরো-খামেনির পর ট্রাম্পের টার্গেট কি কিম?
নিজের লক্ষ্য অর্জনে কতটা বেপরোয়া হওয়া যায়; তার জলজ্যান্ত উদাহরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ কার্যালয়ে হত্যা করেছেন তিনি। ক্ষমতার এমন নগ্ন প্রদর্শনী কাঁপন ধরাবে যেকোনো বিশ্ব নেতার বুকেই। এর ব্যতিক্রম নন মার্কিন আধিপত্যবিরোধী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। মাদুরো-খামেনির পর এবার কি তাহলে ট্রাম্পের টার্গেট কিম? বেপরোয়া ট্রাম্পের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই নেতা?
