কীভাবে চলছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর?
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায়। নিরাপত্তা শঙ্কায় স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার।
