ইসরায়েলে হামলা হিজবুল্লাহর; লেবাননে প্রাণ গেল কতজনের?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে ইরানকে সাহায্যে করতে, আগে থেকেই মাঠে রয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয়, তবুও মাথা নোয়াবার নয় সংগঠনটি। ৭ মার্চ এক বিবৃতিতে ইসরায়েলের কিরয়াট সামোনা শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছে এই গোষ্ঠী। এতে বলা হয়, কিরয়াট সামোনার বাসিন্দাদের জন্য সতর্কতা, দ্রুত এলাকা ছাড়তে বলা হচ্ছে।
