আরব দেশগুলোতে কেন আর আক্রমণ করতে চায় না ইরান?
দিন যতই গড়াচ্ছে ইরান যুদ্ধের ভয়াবহতা ততই বাড়ছে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। বিপরীতে যুদ্ধের লক্ষ্য পূরণে ইরানজুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা পাল্টি এ হামলার মধ্যেই এবার জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যা প্রশ্নের জন্ম দিয়েছে তবে কি টান পড়ছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে?
