কোটি টাকার জব্দ পণ্য বিক্রি হচ্ছে লাখ টাকায়
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় কোটি টাকার চোরাই পণ্য লাখ টাকায় নিলাম করছে শুল্ক কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, উন্মুক্ত নিলাম হলেও সিন্ডিকেটের মাধ্যমে ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের কাছেই যাচ্ছে নিলামের পণ্যগুলো। যাতে উপযুক্ত দাম না পাওয়ায় বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার।
