আবার কি জ্বালানি তেলের উচ্চ মূল্য দেখবে বিশ্ব?
কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবির একটি সতর্কবার্তা কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক বাজারকে। দুই বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে তেলের দাম। কিন্তু ব্যারেল প্রতি ৯৩ ডলার কি কেবল শুরু? যদি যুক্তরাষ্ট্র- ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে কি তেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে যাবে? আর এর ফলে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায়, খাদ্যের দামে এবং পকেটের ওপর কী বড় আঘাত আসতে যাচ্ছে? আজকের পর্বে আমরা আলোচনা করবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।
