ঢাকা-ময়মনসিংহ সড়কে বসন্তের হরেক রঙের মেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে বসেছে বসন্ত। লাল, বেগুনি, সাদা আর হলুদের আভায় তৈরি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। সড়কের দুধারে সারি সারি রক্তরাঙ্গা পলাশ। কোথাও আবার শুভ্র, হালকা বা গাড় গোলাপি জাপানি ক্যাসিয়া রেনিজেরা। হরেক রঙের বাহার চলতি পথে এনেছে কিছুটা প্রশান্তি।
