বাংলালিংক VoWifi কীভাবে কাজ করে?
WiFi Calling বা VoWiFi সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এর ফলে দুর্বল মোবাইল নেটওয়ার্কের স্থানেও ব্রডব্র্যান্ড ইন্টারনেট ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে ফোনে কথা বলতে পারবেন গ্রাহকরা। এই জন্য প্রয়োজন হবে নির্দিষ্ট ফিচার সম্বলিত মোবাইল হ্যান্ডসেট ও নির্দিষ্ট ইন্টারনেট সেবাপ্রদাণকারীর সংযোগ।
