মধ্যপ্রাচ্যে অস্থিরতা: দাম বাড়ার শঙ্কা কেন তাড়িয়ে বেড়াচ্ছে ক্রেতাদের?
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে তৈরি হয়েছে ভিন্ন এক দৃশ্যপট। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে অস্বাভাবিক ভিড়। জ্বালানির বাড়তি দর পকেট কাটবে, এমন ভাবনা চেপে বসেছে তাদের মধ্যে।
