ইরানের ক্ষমতার অন্দরে নতুন নাম মোজতবা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে এবং কে হবেন পরবর্তী সুপ্রিম লিডার, তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা–কল্পনা। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে খামেনির ছেলে মোজতবাই খামেনিকেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
