বিএনপি সরকার নিয়ে সংবাদ সম্মেলনে কী বলল টিআইবি?
বাংলাদেশ ব্যাংকের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। ৫ মার্চ টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
