ইরান যুদ্ধে ট্রাম্প কি ফেঁসে যাচ্ছেন?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অনিশ্চয়তার রাজনীতি পছন্দ করেন। কিন্তু ইরানের বিরুদ্ধে তার সামরিক কৌশল কি এবার বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে? আয়াতুল্লাহ খামেনেনিকে হত্যা আর তেহরানে মুহুর্মুহু বোমা হামলার পর হোয়াইট হাউস ভেবেছিল ইরান দ্রুতই হার মানবে। কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। 'দ্রুত জয়ের' স্বপ্নে বিভোর ট্রাম্প এখন যেন এক দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে যাচ্ছেন।
