সাবমেরিন থেকে ইরানি জাহাজে হামলা নিয়ে কী বলছে শ্রীলঙ্কা?
আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান। পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। স্থবির হয়ে আছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। এবার সেই উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত মহাসাগরেও। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে- শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি জাহাজ সাবমেরিন থেকে হামলার শিকার হয়েছে। তবে কে এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। জাহাজটি ইতোমধ্যেই ডুবে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
