ইরানে সরকার পতনে নতুন কৌশলে এগোচ্ছেন ট্রাম্প
ইরানে গণ-অভ্যুত্থান ঘটাতে কুর্দি বাহিনীকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA)। এ পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, ইরাকের কুর্দি নেতা ও ইরানের বিরোধী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
