তেলপথে অচলাবস্থা: প্রায় ২০০ ট্যাঙ্কার আটকা
বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ হয় যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত একটি রণক্ষেত্র। ইরানের ক্রমাগত হুমকির মুখে অচল হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ। এই অচলাবস্থা কাটাতে এবার মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী পাহারা দিয়ে জাহাজ পারাপার করবে।
