খামেনির পর তার ছেলেও কি ইসরায়েলের টার্গেট?
মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়ে ভেনেজুয়েলার কায়দায় ইরানে সরকার পতনের স্বপ্ন দেখেছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথমদিনেই হত্যা করেছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ ব্যক্তিদের। এরপরও মাথা নত করেনি ইরান। দাঁতে দাঁত কামড়ে ইসলামী প্রজাতন্ত্র টিকিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির রেভল্যুশনারি গার্ড আইআরজিসি। খামেনির ছেলে মোজতবা হোসাইনি খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান। যাকেও এখন হত্যার পায়তারা করছে ইসরায়েল।
