ঈদ ঘিরে চট্টগ্রামের খলিফাপট্টিতে ব্যস্ততা
ঈদ সামনে রেখে চট্টগ্রামের আন্দরকিল্লার খলিফাপট্টিতে বেড়েছে ব্যস্ততা। বাড়তি অর্ডার সামলাতে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত কারিগর। ঈদ মৌসুমে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার লেনদেনে প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী এই পোশাক প্রস্তুতকেন্দ্র।
