নারায়ণগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ৪ মার্চ সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে ঢোকেন। গিয়ে দেখেন কোনও কর্মকর্তা অফিসে আসেননি। পরে অফিসের বারান্দায় প্রায় আধাঘণ্টা বসে অপেক্ষা করেন তিনি।
