ইরানের প্রতিশোধের আগুন কতদিন জ্বলবে?
ইরানকে এভাবেই বিশ্বের কাছে হুমকি হিসেবে উপস্থাপিত করার চেষ্টা করছে এই দুই দেশ। এর আগে ২০০৩ সালে একই ধরনের অভিযোগ এনে ইরাকেও হামলা করা হয়। তখন দাবি করা হয়েছিল, গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে ইরাকের কাছে। সেগুলো ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মহান দায়িত্ব। এরপর আর কখনো ইরাক মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবারও ঠিক একই কায়দায় ইরানেও অভিযানের নামে প্রহসন চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
