কোন শ্রেণির যাত্রীদের জন্য রেল-মেট্রোরেলের ভাড়া কমাল সরকার?
শিক্ষার্থী, সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য রেল ও মেট্রোলের ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই ভাড়া কার্যকর হতে কিছুটা সময় লাগবে। সচিবালের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে এসব জানান সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রী জানান আগামী ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার, এই ঈদ যাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই।
