অর্থসংকটে ঢাকার দুই সিটি কর্পোরেশন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসকরা অতিরিক্ত ওয়ার্ক অর্ডার দিয়েছেন, আয়ের চেয়ে খরচ করেছেন বেশি। ফলে আর্থিক সংকটে পড়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন । সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা । তারা জানান, প্রধানমন্ত্রীর কাছে থোক বরাদ্দ চেয়েছেন।
