ইরান যুদ্ধের প্রভাব হরমুজ প্রণালীতে: জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ কী?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। হরমুজ প্রণালীর কাছে হামলা চালানো হয়েছে কমপক্ষে তিনটি জাহাজে। এতেই বিশ্বব্যাপী বেড়ে গেছে তেলের দাম। অবশ্য হামলার আগে এই প্রণালী ব্যবহার না করার আহ্বান জানিয়েছিল তেহরান।
