বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী নিয়ে আলোচনা?
গত দেড় বছরে ভারতের সাথে যেসব বাণিজ্য সুবিধা বন্ধ হয়েছে, সেগুলো উভয় দেশের পক্ষ থেকেই নেওয়া সিদ্ধান্ত। তবে এখন বাণিজ্যিক স্থবিরতা কাটাতে আলোচনা শুরু হয়েছে। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে এসব বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
