ইরানে হামলার মূল লক্ষ্য ছিল খামেনিকে ক্ষমতাচ্যুত করা
গত কয়েক দশকের মার্কিন নীতিতে এক নাটকীয় মোড়। দীর্ঘদিনের মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের কয়েক সপ্তাহের জোরালো লবিংয়ের পর ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল আয়াতুল্লাহ খামেনিকে ক্ষমতাচ্যুত করা।
