ভুয়া মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বাতিল করা হবে: মন্ত্রী
জুলাই যোদ্ধাদের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কনসার্ন। জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থান ও সন্তানদের লেখাপড়ার বিষয়ে উদ্যোগ নেবে রাষ্ট্র। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা হবে, একই সাথে তাদের প্রদত্ত সুযোগ সুবিধা পুনরুদ্ধারের চেষ্টা করবে সরকার।
