তিন দশকের ক্ষমতার অবসান; যেভাবে শেষ হলো খামেনির শাসন
তিন দশকের বেশি সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তাঁর শাসনামলে ইরান শক্ত হাতে পরিচালিত হয়েছে, বিরোধিতা দমন করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ক্রমেই তীব্র হয়েছে। খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কাঠামো, নেতৃত্বের ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতা কোন পথে যাবে—তা এখনো স্পষ্ট নয়। তবে একথা নিশ্চিত, তাঁর মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয়; এটি ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি বড় মোড়।
