কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি?
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধানসহ উর্ধ্বতন নেতৃবৃন্দ। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এদিকে খামেনি নিহত হওয়ার পরও হামলা অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেক্ষেত্রে মধ্যপ্রচ্যের যুদ্ধ পরিস্থিতি কী হতে যাচ্ছে? কী পরিনতি হতে পারে ইরান-ইসরায়েলের। হরমুজ প্রনালী বন্ধের কী প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে? বাংলাদেশের শ্রম বাজারেও এই যুদ্ধের প্রভাব কী এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
