TBS ৮টার সংবাদ, ০১ মার্চ ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা; অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হচ্ছেন আলী রেজা আরাফী, সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে হামলা, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি সংকট হবে না; প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর; বললেন ড. হুমায়ুন কবির, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এ যাবৎকালের সর্বনিম্নে, রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন; সারা বছর ধরেই নির্বাচন হবে; বললেন নির্বাচন কমিশনার।
