নেদারল্যান্ডসে সপ্তাহে ৪ কর্মদিবসের পেছনের গল্প
সপ্তাহে মাত্র চার দিন কাজ। শুনতে অনেকটা স্বপ্নের মতো মনে হলেও, নেদারল্যান্ডসের মানুষের কাছে এটিই বাস্তব। ডাচরা নিঃশব্দে গ্রহণ করে নিয়েছে সংক্ষিপ্ত কর্মসপ্তাহের এই সংস্কৃতি। কিন্তু কেন তারা এই পথে হাঁটলো? আর এই মডেল কি দীর্ঘমেয়াদে একটি দেশের অর্থনীতির জন্য আদৌ উপকারী?
