ড্রেনের লাইনের উপরই করা হচ্ছে রান্না
রমজান মাসজুড়ে বাজার তদারকির কার্যক্রম হিসেবে ১ মার্চ ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুস সালামের নেতৃত্বে বনশ্রী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্য একটি মুদি দোকানে লেবেলবিহীন পণ্য বিক্রি হওয়ায় আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কবার্তাও দেওয়া হয় বিক্রেতাদের।
