হরমুজ প্রণালি কেন বন্ধ করল ইরান?
আয়াতুল্লাহ আলী খামেনি; ইরানিদের কাছে এক আবেগের নাম। যার কাছে পরম শ্রদ্ধায় মাথানত করে ইরানিরা। ইরানিদের সেই মাথার তাজ খামেনিকেই এবার হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জাগিয়ে তুলেছে ইরানিদের প্রতিশোধের স্পৃহা। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে রীতিমতো বেপরোয়া হয়ে ওঠেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কর্পস- আইআরজিসি। ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে তেহরান। শুধু তাই নয়; বন্ধ করে দিয়েছে তেল পরিবহনের সরু জলপথ হরমুজ প্রণালি। যা দীর্ঘ মেয়াদে জ্বালানি বাজার অস্থির করে শাস্তির কারণ হতে পারে গোটা বিশ্বের।
