সৌদি আরব বাহরাইন কাতার জর্ডান ও কুয়েতেও হামলা ইরানের
ইসরায়েলের পর এবার আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং সৌদি আরব-একযোগে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে উপসাগরীয় এই দেশগুলো। উত্তেজনার পারদ ছড়িয়ে ইরান তার পাল্টা আঘাত শুরু করেছে। কিন্তু এই হামলার লক্ষ্যবস্তু কারা? মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে?
