চাঁদাবাজি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
দেশে চাঁদাবাজি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে সংগঠনটির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন-পরবর্তী উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা বিষয়ে এ সভা হয়।
