ঢাবিতে ছাত্রলীগের পোস্টার; দায়ীদের শনাক্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর পোস্টার লাগানোর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব পোস্টার দেখা যায়, যেখানে সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।
