কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বাতিলের আহ্বান সিপিডির?
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকার একটি 'দুর্বল পদক্ষেপ' নিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে 'নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব মন্তব্য করেন।
