কাবুলের বিরুদ্ধে ইসলামাবাদের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু
পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে 'অপারেশন গজব লিল হক' শুরু করেছে দেশটি। এ অপারেশনে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো ছাড়া কয়েক স্থানে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
