ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে কি হার মানল কানাডা?
যুদ্ধ থামানো কিংবা শাস্তি দেওয়া সবকিছুতেই শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এ ক্ষমতার লাগাম টেনে ধরলেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প। নতুন করে বিশ্বব্যাপী ১০ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়; স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও শুল্ক ইস্যুতে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, আগামীতে শুল্ককেই যুক্তরাষ্ট্রের প্রধান আয়ের উৎস করতে চান তিনি।
