রুশ নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছেন গেটস?
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বহু বিখ্যাত ব্যক্তি। তাদেরই একজন মার্কিন ধনকুবের বিল গেটস। এপস্টাইন ঘনিষ্ঠতার দায়ে এবার নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মীদের বৈঠকে ক্ষমা চেয়েছেন তিনি। স্বীকার করেছেন, দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ক রাখা তার জীবনের বড় ভুল ছিল।
