এপস্টাইন ইস্যুতে সাক্ষ্য দিতে কতটা প্রস্তুত ক্লিনটন দম্পতি?
দীর্ঘ জীবনে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আরোহণ করেছেন খ্যাতির চূড়ায়। সেই তারায় এখন জীবনের শেষ প্রান্তে এসে কঠিন এক পরীক্ষার সম্মুখীন। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন নথিতে নাম এসেছে দু'জনেরই। তদন্তের স্বার্থে দুজনকেই সাক্ষ্য দিতে ডেকেছে মার্কিন কংগ্রেস। যেখানে একটা শব্দ এদিক সেদিক হলেই ফেঁসে যেতে পারেন এই দম্পতি। পড়তে হবে পারে চরম বিব্রতকর পরিস্থিতিতে। জীবনের কঠিনতম এই পরীক্ষায় বসার আগে নিজেদের কীভাবে প্রস্তুত করছেন এ দম্পতি?
