পিটিআই নেতাদের প্রতি কেন ক্ষুব্ধ ইমরান খানের স্বজনরা?
আড়াই বছরের বেশি সময় ধরে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাইফার মামলায় ১০ বছর, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছর, তোশাখানা-ওয়ান মামলায় তিন বছর, তোশাখানা-টু মামলায় ১৭ বছরের কারাদণ্ড ছাড়াও আরও বহু মামলা চলছে পাকিস্তান ক্রিকেটদলের সাবেক এই কিংবদন্তির বিরুদ্ধে।
