শহীদদের মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: তারেক রহমান
২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ সেনা কর্মকর্তা। সেই নৃশংস ঘটনার স্মরণে ২৫ ফেব্রুয়ারি ঢাকার সেনানিবাসে আয়োজিত হলো মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান। শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। দ্রুত গেজেট করে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
