গোয়েন্দাদের জালে কীভাবে আটকা পড়েন এল মেনচো?
মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট এল মেনচো হত্যাকাণ্ডের গল্প যেকোনো রোমান্টিক থ্রিলার মুভির চিত্রনাট্যকেও হার মানাবে। যার প্রতিটি দৃশ্যপটে সাসপেন্স। গত এক দশকের বেশি সময় ধরে মেক্সিকোজুড়ে অপরাধের এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন এল মেনচো। কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। মাদক পাচার থেকে চাঁদাবাজি, অপহরণ কিংবা মানব পাচার; হেন কোনো অপরাধ নেই যা করেনি এল মেনচোর সংগঠন কার্টেল হালিস্কো নিউ জেনারেশন বা সিজেএনজি। কিন্তু বরাবরই তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। এমনকি এল মেনচোর মাথার দাম দেড় কোটি ডলার ঘোষণা করেও তাকে কবজা করতে পারেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাহলে হঠাৎ কীভাবে ঘায়েল হলেন মেক্সিকোর এই অপরাধ সম্রাট?
